• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টাঙ্গাইলে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ভোক্তা অধিকারের বাজার তদারকি

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১

২ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহানঃ

 

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্য টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

রবিবার(৩০ এপ্রিল)দুপুর ১২ টা সময় টাংগাইল সদর উপজেলায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে পরিস্থিতিতে এ অভিযান চালানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সহযোগিতায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে টাঙ্গাইল কালিহাতি উপজেলার এলেঙ্গা বাজারে মা-বাবার দোয়া স্টোর কে ৩ হাজার,ভাই বোন স্টোর কে ৩ হাজার,ভাই ভাই স্টোর কে ৩ হাজার এবং মেসার্স রাকিব স্টোর কে ৩ হাজার টাকা সহ ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয় সহ অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন ।জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন