• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

১০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের মুম্বাই শহরের একটি চার তলা ভবন ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।

বুধবার (৯ জুন) স্থানীয় সময় রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ে। এটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পাশের একটি তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। ওই ভবনটির অবস্থা ভালো নয় এবং সেটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহত লোকজনকে কানদিভালির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবন ধসে পড়ায় ১৮ জন আহত হয়েছে এবং ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন