• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই

বারবার অনুরোধেও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

১০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের ওপর দখলদার বাহিনীর হামলাকে আমরা সমর্থন করি না। এ জন্য বারবার অনুরোধের পরও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না। দুই রাষ্ট্রীয় নীতিতে এর সমাধান চাই।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ‌ওষুধ হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়।

এ কে আব্দুল মোমেন বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তারা আমাদের বড় বন্ধু। স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

তিনি বলেন, করোনাকালে আমরা অনেক দেশকে সহযোগিতা করেছি। তবে সেটা করেছি সরকার থেকে। আর ফিলিস্তিনকে সরকার ও জনগণের পক্ষ থেকে সহায়তা করছি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ১ হাজার ৪০০ কেজি ওষুধ দেওয়া হচ্ছে। এসব ওষুধের মূল্য ৪০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন