• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বৌভাতে ১১০০ মানুষকে দাওয়াত দিয়ে জরিমানা গুনলেন সরকারি কর্মচারী

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে বউভাত আয়োজন করায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ জুন) দুপুরে নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার একটি বউভাত অনুষ্ঠানে এই অর্থদণ্ড করেন।

দণ্ডপ্রাপ্ত রনজিত সরকারি নর্থ বেঙ্গল সুগার মিলে চাকরি করেন।

জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভাগ গ্রামে রঞ্জিত হোসেন শনিবার দুপুরে তার ছেলে নাজমুল হোসেনের বউভাত আয়োজন করে। এই আয়োজনে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ১১০০ আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানানো হয়। দুপুর থেকে আমন্ত্রিত অতিথিদের ৩টি প্যান্ডেলে ভূরিভোজ করানো হয়। তবে বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক। এই অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বউভাতের অনুষ্ঠানস্থলে যান। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে আয়োজক রঞ্জিত হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

ইউএনও শাম্মী আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১১০০ মানুষের সমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে বউভাতের অনুষ্ঠান চলছে। যা করোনা পরিস্থিতিতে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন