• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মসজিদে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মসজিদে এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সাজিদ শহরের সয়াগোবিন্দ মহল্লার সমশের শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, শনিবার সকালে শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এসি সংযোগের বৈদ্যুতিক তারের সঙ্গে একটি মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই যুবক মসজিদের এসির তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত সাজিদের হাতে তার কাটার প্লাস ধরা ছিল। খবর পেয়ে নেসকোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন