• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা “ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৪ জুন) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। ড. এ কে আব্দুল মোমেন লিখেছেন, মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সবসময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকবো বলেই আশা করি। দুঃখজনক যে, সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নান এর মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সংবাদটি সত্য নয় জানিয়ে তিনি লিখেছেন, যে বা যারা এটি প্রচার করছেন তারা হয়তো বা কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হলো আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আর তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন