• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সীমান্তে জনতার হাতে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জামালপুর জেলার বকশীগঞ্জ সীমান্তে স্থানীয় জনতার হাতে সুমন মিয়া (২০) নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। পরে তাকে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামালের তত্ত্বাবধানে রাখা হয়।

জানা যায়, আটক ভারতীয় নাগরিক সুমন মিয়ার বাড়ি জলপাইগুরি জেলার সদর থানার এসপসকারা গ্রামে। তার বাবার নাম তালেব মিয়া।

স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্তে এক অপরিচিত যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে এলাকাবাসী তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। তবে বিজিবির পক্ষ থেকে তাকে গ্রহণ করা হয়নি। বর্তমানে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তুফা কামালের তত্ত্বাবধানে রয়েছেন।

জামালপুর বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির বলেন, কামালপুর বাজার থেকে স্থানীয়রা সোমবার রাত ১২টার দিকে ওই ভারতীয়কে আটক করেছে। সে কারণে এ বিষয়ে পুলিশই ব্যবস্থা নেবে।

তবে বকশীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি সীমান্তের বিষয়, বিজিবি আটক করে থানায় দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন