• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মামলার এজাহারের বরাত দিয়ে হারাগাছ থানার পুলিশ জানায়, গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন আরিফুল। এরপর সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ আরিফুলকে ৪০ হাজার টাকা দেন। কিছুদিন পর আবার ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা আদায় করেন আরিফুল। ৯ এপ্রিল গৃহবধূর বাড়িতে ঢুকে ১০ হাজার টাকা দাবি করেন আরিফুল। টাকা দিতে না পারায় গৃহবধূ ধর্ষণের শিকার হন। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে কালক্ষেপণ করা হয়। পরে গৃহবধূ ১৩ জুন রাতে আরিফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে হারাগাছ থানায় মামলা করেন।

সহকারী পুলিশ কমিশনার আল ইমরান হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন