• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন বৈধ যাদের

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দাখিল হওয়া মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দু’জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন রুমার প্রার্থিতা বাতিল করা হয়। দুই জনের মনোনয়ন বাতিল হলেও তারা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন। তিনি আরো জানান, শেখ জাহেদুর রহমান মাসুম নামের এক প্রার্থী মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের কোনও তথ্য দেননি। আর মহিলা প্রার্থী ফাহমিদা হোসেন রুমার দাখিলকৃত মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন