• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন

৬ মাস হলো মেয়ের খোঁজ নেই

নিজস্ব সংবাদ দাতা / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান মোছা. আঁখি আক্তার (২০)। এরপর আর ফিরে আসেননি। গত ছয় মাস ধরেই মেয়েকে খুঁজে চলেছেন পুলিশ কনস্টেবল বাবা।

আঁখি ময়মনসিংহের আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ছাত্রী। এ বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা।

এ বিষয়ে ময়মনসিংহের গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-১১৭০, ৩০ ডিসেম্বর, ২০২০।

জিডিতে বলা হয়, আঁখির উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমণ্ডল লম্বাকৃতি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো ও খয়েরি রঙের সালোয়ার–কামিজ এবং সাদাকালো বোরকা।

কেউ সন্ধান পেলে গফরগাঁও থানায় বা মাদারগঞ্জ থানায় আঁখির বাবা আবু তাহরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আঁখির বাবা পুলিশের কনস্টেবল মো. আবু তাহের জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় কর্মরত। তিনি জানান, ছয় মাস ধরে দেশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন