• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মাদকসহ ২৪ নারী-পুরুষ আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

১৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেস্টুরেন্ট থেকে মাদকদ্রব্যসহ অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ জন নারী ও ১৩ জন পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় দেশি ও বিদেশি মদ, বিয়ার, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার ইউসুফগঞ্জের কাদিরারটেক এলাকার পূর্বাচল হোয়াইট হাউজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনা জেলার আলাউদ্দিন (৪০), সিয়াম (১৯), ঢাকা জেলার লাবলু (৩২), সোহেল (৩৮), ফরিদ হোসেন (৩৪), জাহিদুর রহমান (৪৬), মধুপুরের দাউদ মুরং (১৮), শেরপুর জেলার জসীম উদ্দিন (২৬), কুমিল্লা জেলার সালাম আহমেদ (২২), সাইফুল ইসলাম (৩৯), বরিশাল জেলার মুজিবর রহমান (৪০), ঝালকাঠি জেলার নুর আলম (২২), নারায়ণগঞ্জ জেলার আবির রায়হান (২৮), মুন্সিগঞ্জ জেলার মোশারফ (২০)। এদের মধ্যে ৩ জন রেস্টুরেন্টের কর্মচারী। নৃত্যশিল্পী নোয়াখালী জেলার লাবনী (২১), লক্ষীপুরের নাজমা (১৯), ফরিদপুরের মুনিয়া আক্তার (১৮), নারায়ণগঞ্জের জেরিন আক্তার শাহিন (২৫), ঢাকা জেলার মায়া বেগম (২৫), রুনা আক্তার (২১), দাউদকান্দির নওরিন আক্তার (২০), সোনিয়া (১৮) দিনাজপুরের প্রিয়া আক্তার (২২), কালকিনি থানার ফারিহা আক্তার (১৯), দক্ষিণ কেরানীগঞ্জের রুবিনা আক্তার এ্যানি (৪২)। এদের মধ্যে ৪ জন নৃত্যশিল্পী ও ৭ জন পতিতা রয়েছে। এছাড়া রেস্টুরেন্টের মালিক নজরুল ইসলাম পলাতক রয়েছেন।

রূপগঞ্জ থানার এসআই মাহবুবুর রহমান ও হুমায়ুন কবির মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার এসআই ইফাত আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন