• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

গুলশানে বাস চাপায় মা নিহত, মেয়ে আহত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর গুলশানে বাসের ধাক্কায় শেখ ফৌজিয়া (৪৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে আনিসা (১৬)। শুক্রবার (১৮ জুন) রাত ১০দিকে গুলশানের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন। আনিসা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রুবেল বলেন, সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ফৌজিয়া ও তার মেয়ে আনিসাকে ধাক্কা দেয়। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে ঢামেক নিয়ে আসি। কিন্তু চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। ফৌজিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন