• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর ধামইরহাটে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত বাখরপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৯ জুন) দুপুরে বিঞ্চুমূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত বাখরপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে খাঁপুর গ্রামের কৃষক আজিজার রহমান কৃষি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের একটি বিষ্ণু দেবতার মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারের সময় মূর্তিটির ডান হাত ও হাঁটু ভাঙা ছিলো। যার ওজন ৫ কেজি ৪০০ শত চল্লিশ গ্রাম এবং উচ্চতা চৌদ্দ দশমিক তিন ইঞ্চি এবং প্রস্ত দশ ইঞ্চি। মূর্তিটির কথিত বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭০০ বছরের পুরোনো এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিলো।

মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আব্দুল মমিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন