• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে ধসে পড়লো চারতলা ভবন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর কয়েরদারা খ্রিস্টানপাড়া এলাকায় একটি পরিত্যক্ত চারতলা ভবন ধসে পড়েছে। রোববার (২০ জুন) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটির মালিক ছিলেন আক্তারুজ্জামান বাবলু নামের এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।

ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন মডি দাবি করেন, ভালো মানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিলো। ভবন আগেই নির্মাণ করা হয়েছিলো। কিন্তু কেউ থাকতো না।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছ থেকে এই ভবনটির নকশার অনুমোদন নেওয়া হয়েছিলো কি না, তা তিনি জানেন না।

ভবনটির নকশা অনুমোদন ছিলো কি না, তা জানতে আরডিএ’র অথরাইজড অফিসার মুহা. আবুল আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থে ছিলো ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিলো। ওপরে আরেকতলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিলো। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিলো। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে। ভবনের নকশা অনুমোদন ছিলো কি না, কোনো ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছিলো-এসব তারা তদন্ত করে দেখা হবে।10


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন