• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

মেক্সিকোতে চলন্ত গাড়ি থেকে গুলি, নিহত ১৮

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মেক্সিকোর মার্কিন সীমান্ত শহর রেনোসার বিভিন্ন অংশে বন্দুকধারীর একটি গ্রুপ হামলা চালিয়েছে। গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে শহরের বেশকিছু এলাকায় গুলি চালায়। তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী।

রেনোসার তামালিপাস রাজ্যের নিরাপত্তা বাহিনী এক বিবৃতির বরাতে রয়টার্স জানায়, গত শনিবার শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একাধিক গাড়িতে করে এসে এই হামলা চালায়।

জানা যায়, প্রথমে গুলিতে ১৫ জনের প্রাণহানির তথ্য জানানো হলেও পরবর্তীতে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের পর ওই এলাকায় সেনাবাহিনী, রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর কর্তৃপক্ষ সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রে ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন