• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা “ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি

সরকার দিন-দিন দানবীয় রূপ ধারণ করছে: ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় পুলিশ দিয়ে হামলা করে বিরোধী মতের নেতাকর্মীদেরকে জখম, গুলি করে পঙ্গ করা হচ্ছে। আর এসব করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এই মাফিয়া সরকার রাষ্ট্র ক্ষমতা র্দীঘায়িত করার সকল অপচেষ্টা অব্যাহত রেখেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দিন-দিন দানবীয় রূপ ধারণ করছে।

সোমবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিবৃতিতে চট্টগ্রামে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তারের পর তার পায়ে গুলি এবং তার বাম পা কেটে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এ ঘটনাকে ‘অমানবিক ও নিষ্ঠুর’ আচরণ উল্লেখ করে দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন ফখরুল। একই সঙ্গে সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

বিএনপি মহাসচিব বলেন, পুলিশ গত ১৭ জুন ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরবর্তীতে তার অবস্থা আশংকাজনক হলে ঢাকার পঙ্গু পাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে তার বাম পা কেটে ফেলতে হয়েছে।

তিনি বলেন, এই বিভৎস, নৃশংস পৈশাচিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের তুষ্ট করার লক্ষে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর অন্যায় এবং বেআইনীভাবে যত্রতত্র নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, নির্যাতন ও পঙ্গু করা এখন যেন তাদের নিত্য দিনের কর্ম হয়ে দাড়িয়েছে। পুলিশ ছাত্র নেতা সাইফুলের উপর যে পৈশাচিক কর্মযজ্ঞ ঘটিয়েছেন তা রাষ্ট্রীয় আইনে কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং মানবতা বিরোধী অপরাধ।

তিনি বলেন, সরকার নিজেদের অনৈতিক এবং কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতেই বিরোধী মতের নেতাকর্মী ও জনগণের ওপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখী দাঁড় করাচ্ছে।

মির্জা ফখরুল আরো বলেন, মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে নিপতিত করছে। সারাদেশে গুম, খুন, অপহরন ও বিচারবর্হিভূত হত্যা চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন