• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

লকডাউন থাকা জেলাগুলোর স্টেশনে থামছে না ট্রেন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লকডাউন থাকা সাত জেলার স্টেশনে থামছে না ট্রেন। এছাড়া অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সব ট্রেনই ছেড়ে গেছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, সকাল থেকে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। শুধু লকডাউন থাকা জেলাগুলোর স্টেশনে ট্রেন থামছে না।

সোমবার (২১ জুন) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলায় লকডাউন দেয়ার কারণে ২২ জুন থেকে একতা, তিস্তা, সুন্দরবন, আন্তঃনগর যমুনা, লালমনি, দ্রুতযান, চিত্রা ও নীলসাগর এক্সপ্রেসসহ অন্যান্য সব কমিউটার ও লোকাল ট্রেন জয়দেবপুর ও টাঙ্গাইল স্টেশনে যাত্রাবিরতি করবে না। একই সঙ্গে যেসব জেলায় লকডাউন থাকবে সেই সব জেলার আওতাধীন কোনো স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করবে না।

এদিন করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিভাগের সাত জেলা মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলার সব কার্যাবলী ও জনসাধারণের চলাচল মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন