• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। ২২ জুন সকাল থেকে ৩০ জুন পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে ঢাকা।

মঙ্গলবার (২২ জুন) সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশাল চাঁদপুরসহ কোনো গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়নি।

সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে, টার্মিনালে লঞ্চ নোঙর করে আছে। টিকিট কাউন্টারগুলো বন্ধ, প্রবেশ গেটও তালাবদ্ধ। এছাড়া ঘাট শ্রমিকদের টার্মিনাল এলাকায় দেখা যায়নি। এদিকে হাতে গোনা কিছু যাত্রীকে টার্মিনালে এসে লঞ্চ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। ঘাটে এসে ফিরে যাওয়া যাত্রীদের মধ্যে বেশিরভাগ যাত্রী চাঁদপুরগামী।

বরিশাল যাওয়ার উদ্দেশে পরিবার নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসেন ফারুক হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালের লঞ্চও যে বন্ধ জানতাম না। মনে করেছিলাম শুধু নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে লঞ্চ চলাচল বন্ধ।

সদরঘাট টার্মিনাল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়বে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন