• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

এনআইডির দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই, ইসিকে ফের চিঠি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছেই যাচ্ছে। এ বিষয়টি স্পষ্ট করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ফের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে এনআইডি সেবা দেয়ার দায়িত্ব নিজেদের কাছে রাখার যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছিল ইসি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইসিকে ফিরতি চিঠি দিল মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২০ জুন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিবকে পাঠানো হয়।

‘জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্তকরণ’ শিরোনামে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো পত্রের আলোকে সরকার জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন হতে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায়, নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ৮ জুন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নিজেদের কাছে রাখার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছিল ইসি। এনআইডির কাজ অন্য বিভাগে গেলে ভোটার তালিকা করা ও তা হালনাগাদ, নির্বাচনসহ বিভিন্ন সমস্যা হবে, এটি সংবিধানবিরোধী বলেও দাবি করে ইসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন