• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে

র‌্যাবের অভিযানে দেশিয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া মাঠ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০।

আটককৃতরা হলো- রনি (২৮), কোরবান (২৫), রিপন (২৫), রতন (৩৩) ও আকাশ (২৭)। তাদের কাছ থেকে ১টি রামদা, ২টি সুইচ গিয়ার চাকু, ২টি চাকু ও ৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

বুধবার র‌্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করছিলো। এছাড়া তারা সংঘবদ্ধভাবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে র‌্যাব।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন