• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল দশটায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিরণের মেয়ে মিম বলেন, আমার বাবার খিলগাঁও বাজারে দোকান রয়েছে। দোকানে যাওয়ার সময় ওই এলাকার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে বাবার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিম আরো জানান, আমরা শাজাহানপুর রেল কলোনি এ/৩০ নম্বর বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও রেলক্রসিং এলাকা থেকে ট্রেনে দুই পা কাটা পড়ে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছে। আসার কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন