• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গলায় খাবার আটকে পুলিশ কর্মকর্তার মেয়ের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীতে গলায় খাবার আটকে এক পুলিশ কর্মকর্তার ১৫ বছরের মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে নাস্তা খাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই কিশোরীর নাম মনিরা খাতুন মনি (১৫)। সে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার মেয়ে।

রাজশাহীর পবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন, শনিবার সকালে নাস্তা করার সময় গলায় খাবার আটকে যায় মনিরার। এরপর দ্রুত তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম মোস্তফার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। মনিরার মরদেহ দাফনের জন্য দুপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। মনিরার এমন অকাল মৃত্যুতে পবা থানা পুলিশ শোকাহত। এ ঘটনা জানাজানি হওয়ার পর রাজশাহী মহানগর পুলিশেও শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন