• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৫ আসনে বিজয়ী হাশেম খাঁন

নিজস্ব সংবাদ দাতা / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমপি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগের এ প্রার্থী।

ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

শনিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান।

তিনি জানান, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরে ওই আসনে আবুল হাশেম খাঁন একক প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খাঁনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন