• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাকে ট্রাক্টরের ধাক্কা, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রংপুরে মোসলেমবাজার এলাকায় পেছন থেকে অটোরিকশাকে বালুবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর মহানগরীর মর্ডান এলাকার অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম (৩৫) ও বাবু খাঁ এলাকার হাসিনা পারভিন (৩০)। হাসিনা পারভীন সাতমাসের অন্তঃসত্তা ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম যাত্রী অন্তঃসত্তা হাসিনা পারভিনকে নিয়ে মিঠাপুকুরের গড়েরমাথা হয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মোসলেমবাজার এলাকায় যাত্রী নেয়ার জন্য অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বাটুল জানান, সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিলো অটোরিকশাটি। এসময় পেছন থেকে ট্রাক্টর এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে সড়কের পাশে ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্য আহসান হাবীব বলেন, ঘটনার পর নিহতদের উদ্ধার করা হয়। এদের মধ্যে হাসিনা পারভিন ছিলেন সাত মাসের অন্তঃসত্তা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন