• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি (আমবাগ) এলাকা কয়েকটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কয়টি ঝুট গুদামে আগুন লেগেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৭ জুন) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ মিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। ডিএডি আবদুল হামিদ মিয়া জানান, আমবাগ এলাকার মিতালী ক্লাব সংলগ্ন ঝুট গুদামে হঠাৎ আগুন লেগে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ডিবিএল’র ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে সময় লাগছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন