• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ভারতে আবারো বাড়লো সংক্রমণ, মৃত্যু ১২৫৮

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে সংক্রমণ মাঝখানে কমে আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। আর মৃত্যু হয়েছে ১২৫৮ জনের।

রোববার (২৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

খবরে বলা হয়েছে, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে।

করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন।

শনিবার ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। আর ওইদন শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।

করোনার সবশেষ পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা সোয়া ১১ টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৯৫২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪১৯ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন