• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

হোমনা সার্কেলে এএসপি স্পিনা রানী প্রামাণিকের যোগদান

নিজস্ব সংবাদ দাতা / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :

কুমিল্লার হোমনায় নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক যোগদান করেছেন। শনিবার ২৬ জুন তিনি হোমনা সার্কেল (হোমনা – মেঘনা) এ  যোগদান করেন।   তিনি সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম এর স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল রায়পুর সার্কেল (রায়পুর ও রামগঞ্জ থানা) লক্ষ্মীপুর জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৪ তম বিসিএস (পুলিশ) উত্তীর্ন হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণ শেষে ঢাকা সি আই ডিতে ২০১৬ সালে ১ জুন  প্রথম যোগদান করেন। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার স্থায়ী বাসিন্দা ও ব্যক্তিগত জীবনে  বিবাহিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন