• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

‘কাকা বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

২৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কাকা বাহিনীর প্রধান শামীম আহম্মেদ সোহাগসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মো. রিয়াদ আহম্মেদ, আারিফুল ইসলাম রাসেল ও মো. শ্যামল।

গাজীপুরের সদর থানার উত্তর বিলাসপুর বটতলা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি তরবারি, চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭১৫ টাকা জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যাব-১ এর একটি দল জানতে পারে গাজীপুরের সদর উপজেলার উত্তর বিলাসপুর বটতলা এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার জন্য অবস্থান করছে। পরে র্যাবের ওই দলটি উত্তর বিলাসপুর বটতলার মো. আবেদ আলীর নির্মাণাধীন ছয় তলা বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, শামীম আহম্মেদ সোহাগ ‘কাকা বাহিনীর’ প্রধান। তারা গাজীপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা স্থানীয় ব্যবসায়ীদের চাঁদার জন্য নির্যাতন করতো। গ্রেপ্তারকৃত শামীম আহম্মেদ সোহাগ তার কাকা বাহিনীর অপর সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে গাজীপুর সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনগত নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন