• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

আফগানিস্তানে নিজেদের প্রধান ঘাঁটি ছাড়লো মার্কিন সেনারা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

২০ বছর পর আফগানিস্তানে গড়া প্রধান ঘাঁটি ছাড়লো যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনারা। তালেবানের সঙ্গে চুক্তির শর্ত মেনে শুক্রবার দেশটির বাগরাম বিমান ঘাঁটি থেকে সেনারা আফগানিস্তান ত্যাগ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘সব আমেরিকান সেনা ও ন্যাটো বাহিনী বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে।’

এই বাগরাম ঘাঁটি থেকেই আফগানিস্তানে বিমান হামলা চালানো ও কৌশলগত সহযোগিতা দিতো মার্কিন বাহিনী। এই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের অর্থ হচ্ছে আফগানিস্তানের সঙ্গে মার্কিন বাহিনীর সম্পৃক্ততা শেষ হচ্ছে।

এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বাগরাম ঘাঁটি আনুষ্ঠানিকভাবে সরকারি বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

দুই মার্কিন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে অধিকাংশ মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করবেন। কিছু সেনা থেকে যাবে মার্কিন দূতাবাসের নিরাপত্তা রক্ষার জন্য।

১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়। গত সপ্তাহে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সামরিক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছিলেন। এর জবাবে বাইডেন বলেছিলেন, আফগানিস্তানের ভাগ্য আফগানদেরই গড়ে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন