• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গেমে ভাঙতে হয় পবিত্র ‘কাবাঘর’, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফোর্টনাইট নামের একটি অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেমে কাবাঘর ভেঙে যেতে হয় পরবর্তী লেভেলে। এ গেমটি নিয়ে সতর্কতা জারি করেছে মিসরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া বুধবার এক বিবৃতিতে এই সতর্কতা জানায়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ফেসবুকের এক বিবৃতিতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এর আগে সেন্টার (সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া) কিছু ইলেকট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছিল। এই সব গেমে তরুণেরা আসক্ত, যা তাদের প্রয়োজনীয় জ্ঞান বা কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে আটকে রাখে। এগুলো তাদের ঘৃণা এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার দিকে উৎসাহিত করে। ফোর্টনাইট গেমে পরের ধাপে যেতে কাবা ধ্বংস করার বিষয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এটি তরুণদের বিশ্বাস, আত্মসম্মান ও তাদের পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবনে প্রভাবিত করবে। সুতরাং, সহিংসতায় উসকানি দেওয়া এবং বিশ্বাসকে বিকৃত করা মিথ্যা ধারণাযুক্ত সব ইলেকট্রনিক গেমস নিষিদ্ধ করতে সেন্টার আহ্বান জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন