• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

বেইজিং থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা ঢাকার পথে

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ২০ লাখ টিকা বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, রাত ১টার মধ্যে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শুক্রবার (২ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার চীনের দূতাবাস সূত্রে এ তথ্য জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রলালয়ের এক কর্মকর্তা জানান, চীন থেকে সিনোফার্মের ২০ লাখ টিকা রাত ১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, সিনোফার্ম টিকার প্রথম চালান বেইজিং থেকে ঢাকার পথে রওনা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, বাণিজ্যিকভাবে বাংলাদেশের কেনা সিনোফার্মের দুই মিলিয়ন (২০ লাখ) ডোজ টিকা বহনকারী ফ্লাইটটি বেইজিং এয়ারপোর্ট থেকে আটটা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, রাত একটার মধ্যে টিকাগুলো ঢাকার বিমানবন্দরে আসবে।

যুক্তরাষ্ট্র ও চীন থেকে ঢাকায় টিকা আসার বিষয়ে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আজ রাতে যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স থেকে ও চীন থেকে টিকা আসছে। আমি বিমানবন্দরে টিকা রিসিভ করব।’

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায় চীন।

সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা বাংলাদেশে আসতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন