• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

স্বামীকে পাশে ঘুমিয়ে রেখে গলায় ফাঁস দেন গৃহবধূ

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যশোরের মনিরামপুরে কহিনুর খাতুন (২৬) নামে এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার রতনদীয়া গ্রামে ঘটনাটি ঘটে।

কহিনুর ওই গ্রামের কৃষক এনামুল সরদারের ছেলে। এই ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্পের এসআই লিটন মিয়া ঘটনাস্থলে গেছেন। শুক্রবার বিকেলে তিনি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

এসআই লিটন বলেন, রাতের খাবার সেরে একই খাটে স্বামী ও ছোট্ট ছেলেকে নিয়ে ঘুমাতে যান কহিনুর। স্বামীর ঘুম আসার পর রাতের কোনো এক সময় ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন গৃহবধূ। শুক্রবার ভোরে এনামুল তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এসআই লিটন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। স্বজনদের দাবি, গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিলেন দীর্ঘদিন। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন