• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

অভিযান চালিয়ে ৯টি চায়ের কেটলি জব্দ করলো পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে নাটোরের বাগাতিপাড়ায় শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে বিভিন্ন মোড়ের চায়ের দোকানের আড্ডা বন্ধ করতে চায়ের ৯টি কেটলি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, চলমান লকডাউনে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। সাধারণ মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে ঘরে রাখতে নিয়মিত টহল জোরদার রয়েছে। এরপরও বিভিন্ন মোড়ে চায়ের দোকান খোলা রাখায় সাধারণ মানুষ সেখানে আড্ডা জমাচ্ছেন। এসব আড্ডা বন্ধে উপজেলার বিভিন্ন এলাকার চায়ের দোকান থেকে ৯টি কেটলি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম কেটলি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন