• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ইসরাইলি সেনাদের হামলায় ১৫০ ফিলিস্তিনি আহত

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনারা হামলা চালালে অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের পর নাবলুস শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি ‘এভিয়াটার’-উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনারা রাবার-বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এ সময় মাথায় গুলি লাগা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের ভেতর একটি টিয়ারশেল ঢুকে যায়। এছাড়া, ৭৯ জন টিয়ারগ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

নাবলুস শহরের কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ইসরাইলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। ওই বসতি থেকে উগ্র বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়ার যে নির্দেশ আদালত দিয়েছে বৃহস্পতিবার তা বাস্তবায়নের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন