• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

দিনাজপুরে ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরের চিরিরবন্দরে ছেলের ইটের আঘাতে ইমদাদুল হক (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) বেলা ১১টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাতে নিজ বাড়িতে ছেলের ইটের আঘাতে আহত হন তিনি। এই ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। নিহত ইমদাদুল হক চিরিরবন্দর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক। অভিযুক্ত ছেলের নাম রেজওয়ান ইসলাম (২৩)। তিনি আব্দুলপুর ইউনিয়নের নন্দেড়াইল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত রেজওয়ান ইসলাম চাকুরি ছেড়ে বাড়িতেই থাকতেন। শুক্রবার রাতে বাবার কাছে নেশার টাকা চাইতে গেলে রেজাওয়ানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজাওয়ান ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার বাবা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলেই মামলা নিয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন