• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

রামপুরায় বাসে হঠাৎ আগুন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (৩ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি বলেন, আমরা সকাল ৭টা ১০ মিনিটে রামপুরা ব্রিজের ওপরে বাসে আগুন লাগার খবর পেয়েছি৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে বাসটির ভিক্টর ক্লাসিক পরিবহন বলে জানা গেছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নিয়াজ বলেন, লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় রামপুরা ব্রিজ এলাকায় অনেকগুলো বাস পার্কিং করা আছে। এর মধ্যে একটি বাসে আগুন লাগে। আগুন ৭টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ কি প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিটি বাসেই পরিবহনের স্টাফরা রাতে ঘুমান। ধারণা করা হচ্ছে কয়েল বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় বাসের এক স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে থাকা আমাদের টিম থানায় এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন