• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬ কর্মকর্তার বদলি

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৪ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে ওয়ারী থানায়, বাড্ডা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ ইয়াসিন গাজীকে উত্তরা পশ্চিম থানায়, উত্তরা পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী আবুল কালামকে ক্যান্টনমেন্ট থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও শ্যামপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু আনছারকে শাহবাগ থানায়, ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ কাজী সাহান হককে ডিবির ওয়ারী বিভাগে এবং রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুল হক ভুঞাকে শ্যামপুর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শকে (তদন্ত) বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন