• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

রোগী বাড়লে অক্সিজেন নিয়ে চ্যালেঞ্জ হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা মোকাবিলায় দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে অক্সিজেন নিয়ে চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৪ জুলাই) দুপুরে মহামারির পরিস্থিতি বর্ণনা করে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে এ সব কথা বলা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেন-সংকটে রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে। বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ।

মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, মডার্নার টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন