• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় শ্লীলতাহানি, ঘটক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার ধুনট উপজেলায় ‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় এক গৃহবধূকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে আব্দুল আজিজ ওরফে আজিদ (৫০) নামের এক ঘটককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল আজিজ উপজেলার আনারপুর দহপাড়ার মহির আকন্দের ছেলে। গৃহবধূকে নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় রোববার রাতে মামলা দায়ের করা হলে রাতেই নিজ বাড়ি থেকে আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আনারপুর গ্রামের হাচি সেখের ছেলে শিবলু (৩০) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। কিন্তু তাতে রাজি না হলে গৃহবধূর ওপর ক্ষুব্ধ হন শিবলু। গত শনিবার দুপুরের দিকে শিবলু লোকজন নিয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকেন। এ সময় প্রতিবাদ করায় ওই গৃহবধূ, তার মেয়ে ও মাকে মারধর করেন শিবলু ও তার লোকজন। ওই সময় তারা গৃহবধূকে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শিবলু ও আব্দুল আজিজসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন