• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন

খাবার পেলো রানীগঞ্জের যৌনকর্মীরা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কঠোর লকডাউনে কর্মহীন যৌনকর্মীরা অভুক্ত। একবেলা আধপেট খেয়ে কোনমতে দিনাতিপাত করছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নজরে পড়ে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের।

সোমবার বিকালে ত্রাণসামগ্রী নিয়ে রানীগঞ্জ যৌনপল্লীতে ছুটে যান জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু। সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম, সদর থানার ওসি রেজাউল ইসলাম খান, পৌর কাউন্সিলর রাজিব সিংহ সাহা, ফজলুর রহমান ও বিজু আহমেদ।

জেলা প্রশাসনের উদ্যোগে দেড় শতাধিক যৌনকর্মীর হাতে ত্রাণ তুলে দেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।

এ সময় তিনি বলেন, আপনার কেউ না খেয়ে থাকবেন না। আজ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণসামগ্রী আপনাদের হাতে তুলে দেয়া হলো। এরপর ঈদের আগে পৌরসভার পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। এ সময় যৌনকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে বসবাসের পরামর্শ দেন তিনি।

পৌর মেয়র রানীগঞ্জ যৌনপল্লীর বাড়িওয়ালাদের উদ্দেশে আরো বলেন, করোনাকালীন যৌনকর্মীদের আয় রোজগার নেই। তাই বাড়ির মালিকদের বাড়ি ভাড়া না নেয়ার নির্দেশ দেন তিনি। অন্যাথায় পৌরসভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন