• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

খুলনায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো নারীর

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

খুলনায় চলন্ত ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রাজিয়া খাতুন রিনা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রূপসা উপজেলার শিরগাতি এলাকার কেএম হাবিবুর রহমানের স্ত্রী।

সোমবার (৫ জুলাই) সকাল পৌঁনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুরস্থ একটেল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হঠাৎ ওড়নার একটি অংশ চলন্ত ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশে গলায় ফাঁস লাগে রিনার। এতে তিনি ঘটনাস্থানেই মারা যান।

রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট থেকে ইঞ্জিনচালিত ভ্যানে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ভ্যানটি একটেল টাওয়ারের সামনে পৌঁছালে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন