• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

বৈঠক শেষে মুখ খোলেননি হেফাজতের নেতারা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে তার বাসা থেকে বের হয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির অন্য নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রীর ২ ঘণ্টা বৈঠক করলেও গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি হেফাজতের নেতারা।

তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে নেতাকর্মীদের মুক্তি, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসা খুলে দেওয়াসহ কিছু দাবি জানিয়েছে নেতাকর্মীরা। অন্য একটি সূত্র জানিয়েছে- হেফাজতের নতুন কমিটি ঘোষণার পর তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।

এর আগে সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কালো রংয়ের একটি প্রাইভেটকারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় পৌঁছান হেফাজতের নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। তার সঙ্গে আছেন মাওলানা নুরুল ইসলাম, খাদেম মো. সুফী ও খাদেম নাঈম জুনাইয়েদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন