• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

লকডাউন বাস্তবায়ন করতে জনসচেতনতায় মাঠে রাজশাহীর পুলিশ সুপার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ, রাজশাহী:

“মহামারি করোনা ভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় আজ সোমবার সকাল থেকেই রাজশাহী জেলার আটটি থানার বিভিন্ন মোড়, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট থানার মোবাইল টিমসমূহ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করার মাধ্যমে অযথা যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছে ট্রাফিক বিভাগ।জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ ও সার্কেল অফিসারগন সরেজমিনে বিষয়গুলো নিশ্চিত করছেন।

করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতেই এমন পদক্ষেপ নওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।সরকারের নির্দেশিত বিধিনিষেধ সমূহ যথাযথভাবে অনুসরণ করার প্রতিও জোর দেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন