• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ চোরা শিকারি আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বুড়বুড়িয়া এলাকা থেকে হরিণ শিকারের বিপুল ফাঁদ ও কীটনাশকসহ এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (৫ জুলাই) ভোরের দিকে বনের বুড়বুড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সাজ্জাদ ব্যাপারী (২৮) মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের বাসিন্দা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে বনের বুড়বুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোরা শিকারি মো. সাজ্জাদ ব্যাপারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে হরিণ শিকারের ৫০০ গজ ফাঁদের রশি, তিন বোতল কীটনাশক ও ১০ কেজি বিষ মেশানো বিভিন্ন প্রজাতির সাদা মাছ।

বন কর্মকর্তা ওবায়দুল বলেন, ‘বনের ভেতরে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রেখে খালে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরছিলেন সাজ্জাদ। তার বিরুদ্ধে বন আইনে মামলার পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ওই বন কর্মকর্তা আরও বলেন, ‘সাজ্জাদ এর আগেও একাধিক বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। বন মামলায় ওয়ারেন্ট থাকায় তিন দীর্ঘদিন পলাতক থেকে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন