• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে মাহবুবুল হক মনি নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে থানা ও ডিবি পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ।

মামলায় ওই চিকিৎসক অভিযোগ করেন, মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার নম্বরে কল করেন মাহবুবুল হক মনি। এ সময় তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চান। তখন তাকে বলা হয়, বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর মনি তার দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গালিগালাজ ও মারধর করেন। এ ঘটনায় ডা. এ এইচ এম সালেকিন মামুন শারীরিক বিপর্যস্ত বলেও জানান অভিযোগে।

ওসি দুলাল আকন্দ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পরই মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিছুক্ষণ পর তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন