• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরো ৯ মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় ছয়জন এবং উপসর্গে তিনজনের মৃত্য হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন। এ সময় নতুন করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত দাঁড়াল ১৩ হাজার ৯৪৮ জন। শনাক্তের হার ৪৬ দশমিক ০৪ শতাংশ।

বুধবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। করোনায় মারা যাওয়া ছয়জনের দুজন ফরিদপুর সদরের, দুজন মাদারীপুর সদরের এবং একজন করে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।

করোনা উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে ফরিদপুর সদরের চর নিখুরদী গ্রামের রাবেয়া বেগম (৬২), তাম্বুলখানা এলাকার বারেক বেপারী (৭০) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একজন রয়েছেন। ফরিদপুরে নতুন ১৬৩ জনের মধ্যে ভাঙ্গায় দুই, বোয়ালমারীতে ১১, নগরকান্দায় ছয়, মধুখালীতে ছয়, সদরপুরে এক, চরভদ্রাসনে দুই, সালথায় পাঁচ এবং ফরিদপুর সদরে ১৩০ জন।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৩ জন নিয়ে ফরিদপুরে করোনো শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৯৪৮ জনে দাঁড়িয়েছে।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, বুধবার পর্যন্ত হাসপাতালে ২৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১০৩ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন