• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৩০ হাজার ১১৩ জনকে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৪৪ জন।

বুধবার (৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৪ জনের মধ্যে দুই জনের বাড়ি রংপুর জেলায়, নীলফামারীর একজন, লালমনিরহাটের দুই জন, কুড়িগ্রামের একজন, ঠাকুরগাঁওয়ের চার জন, দিনাজপুরের তিন জন ও একজন গাইবান্ধার বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার এক হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৫৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে বাড়ি ২৬৪ জনের, পঞ্চগড়ের ৮৬ জন, নীলফামারীর ১৫৫, লালমনিরহাটের ৫৫, কুড়িগ্রামের ১১৫, ঠাকুরগাঁওয়ের ২২৫, দিনাজপুরের ৩১২ ও ১৫৪ জন গাইবান্ধার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন