• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ দামুয়া পুকুর পাড় এলাকায় চিপস-চকলেটের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইয়ার খানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে শিশুর দাদির করা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ইয়ার খান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামিলা গ্রামের মো. হোসেনের ছেলে।

জানা যায়, ভিকটিমের দাদি আগে মানুষের বাসায় কাজ করতেন। বর্তমানে ভিক্ষাবৃত্তি করেন। তাদের পাশেই থাকেন ইয়ার খান। ভিকটিমের দাদি বাইরে গেলেই ইয়ার খান চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে নিজবাসায় নিয়ে যায়। এরপর ধর্ষণ করে। এ রকম একাধিকবার ধর্ষণের বিষয়টি জানলেও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যায় ভিকটিমের পরিবার।

গত ৫ জুলাই দাদি বাইরে গেলে একই কায়দায় ভিকটিমকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে ইয়ার খান। দাদি বাসায় এসে নাতনিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলে নাতনি সবকিছু জানায়। পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ​চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে ইয়ার খান। সর্বশেষ ধর্ষণের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ভিকটিম। হাসপাতালে নেওয়ায় বিষয়টি জানাজানি হলে অভিযোগ করেন ভিকটিমের দাদি। বৃহস্পতিবার থানায় মামলা করলে ইয়ার খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (​ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন