• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোনের পর রকেট হামলা

নিজস্ব সংবাদ দাতা / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে এবার রকেট হামলা হয়েছে। বুধবার রাতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। এরপর দূতাবাসে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

ইরাকের নিরাপত্তা বাহিনীর গণমাধ্যম বিভাগ জানিয়েছে, বাগদাদের আল-খাদরা এলাকায় তিনটি কাতিউশা রকেটের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘণ্টা পরই রকেট হামলার ঘটনা ঘটলো। গত মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিনজোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে ওই গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

এদিকে, ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। বসরা-যিকার আন্তর্জাতিক সড়কের পাশে পেতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটানো হলে গাড়ি বহরটি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন