• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বাড়ির গলিতে নারীর দগ্ধ মরদেহ নিয়ে চাঞ্চল্য

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মিলি চক্রবর্তী শান্তনা (৪২) নামের এক নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের লোটো শো-রুমের পেছনে মিলির নিজ বাড়ির গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। শান্তনা ওই এলাকার সমীর চক্রবর্তীর স্ত্রী। সমীর পাশ্ববর্তী লোটো শো রুমের মালিক।

পুলিশ সূত্রে জানায়, শান্তনার ছেলে রাহুল সকালে ওই গলিতে তার মায়ের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত হন।

ছেলে রাহুল বলেন, গতকাল রাত ১১টায় মায়ের সাথে আমার শেষ কথা হয়।

মিলির স্বামী সমীর চক্রবর্তী বলেন, আমি রাতে খেলা দেখার পর ঘুমিয়ে পড়ি। তার সাথে আর কথা হয়নি। এদিকে মিলি মৃত্যুর আগে বাসার ডায়েরিতে তার রোগাক্রান্তের কথা উল্লেখ্য করে যে, তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় । কিন্তু অনাকাঙ্খিত এ মৃত্যু মানতে পারছেন না প্রতিবেশীরা। এটি আত্মহত্যা না হত্যা তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া জানান, ঘটনা জানার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে যাবতীয় আলামত জব্দ করে মরদেহ মর্গে প্রেরণ করে। তদন্তের জন্যে ওই নারীর মোবাইলফোন জব্দ করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন